হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা বাগেরহাটের কচুয়ায় জুলাই গণঅভ্যুথানে আহত ও অংশগ্রহণকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে কচুয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সুব্রত কুমার মুখার্জি, মেহেদী হাসান রনি, আবু সাঈদ, এনামুল এহসান কাজল, জুলাই গণঅভ্যুত্থানের আহত রাকিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুস সাকিব, সাংবাদিক আব্দুলাহ আল ইমরান'সহ আহতদের পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এদিন জুলাই গণঅভ্যুত্থানে আহত, রাকিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুস সাকিব, সাংবাদিক আব্দুলাহ আল ইমরান এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সুব্রত কুমার মুখার্জি বলেন, সকল ফ্যাসিবাদী শক্তি...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাটের কচুয়ায় জুলাই গণঅভ্যুথানে আহত ও অংশগ্রহণকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে কচুয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সুব্রত কুমার মুখার্জি, মেহেদী হাসান রনি, আবু সাঈদ, এনামুল এহসান কাজল, জুলাই গণঅভ্যুত্থানের আহত রাকিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুস সাকিব, সাংবাদিক আব্দুলাহ আল ইমরান’সহ আহতদের পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
এদিন জুলাই গণঅভ্যুত্থানে আহত, রাকিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুস সাকিব, সাংবাদিক আব্দুলাহ আল ইমরান এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সুব্রত কুমার মুখার্জি বলেন, সকল ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। সবাই এক যোগে কাজ করলে সমাজ দেশ পরিবর্তন হবে। সকল ফ্যাসিবাদের বিপক্ষে প্রতিবাদ করে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দখলবাজি রুখে দিতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।