মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ পিকিং। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের সময়ে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং পেশাগত নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে মোল্লাহাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেনের সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকগণ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা মোল্লাহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম এম আরাফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম এম জাকির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুসা কালিমুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক কবির আহমেদ, প্রচার সম্পাদক মীর মাসুদ, ক্রীড়া সম্পাদক সাজ্জাদুল ইসলাম লিপটন, সদস্য মোঃ বদিউজ্জামান বদির, মোঃ আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান চৌধুরী, শেখ রায়হান, মাহমুদুল হাসান মাইকেল, তানভীর হাসান সজীব, শফিউল আজম নিশান প্রমুখ।

