লাখাইয়ে ইয়াবাসহ এক ইয়াবা কারবারি কে আটক করেছে পুলিশ
সুমন আহমেদ বিজয়ঃ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ইয়াবা কারবারী কে আটক করেছে লাখাই থানার পুলিশ। আটককৃত আসামী হলেন লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের মৃত তানজিল মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(৪৫)। সূত্রে জানা যায়,লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দামের নির্দেশে এস আই শৈলেশ চন্দ্র দাসের পরিচালনায় সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত ভোর রাতে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে ইউসুফ মোল্লা (৪৫) নামে এক ইয়াবা কারবারী কে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আটককৃত ইউসুফ মোল্লার বাড়ীতে তল্লাশি চালিয়ে...
সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ইয়াবা কারবারী কে আটক করেছে লাখাই থানার পুলিশ।
আটককৃত আসামী হলেন লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের মৃত তানজিল মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(৪৫)।
সূত্রে জানা যায়,লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দামের নির্দেশে এস আই শৈলেশ চন্দ্র দাসের পরিচালনায় সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত ভোর রাতে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে ইউসুফ মোল্লা (৪৫) নামে এক ইয়াবা কারবারী কে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আটককৃত ইউসুফ মোল্লার বাড়ীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় এসআই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে মাদক আইনে আটককৃত ইউসুফ মোল্লার নামে মামলা দায়ের করা হয়েছে এবং ২০ জানুয়ারী শনিবার আটককৃত ইউসুফ মোল্লা কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।