লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের কাঠ ব্যবসায়ী নূর মোহাম্মদের বসুপটির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শনিবার (২০জুন) রাতে পৌনে ৩টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।
বসুপটি গ্রামের ভুক্তভোগী নূর মোহাম্মদ জানান, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ৭/৮ জনের মুখোশধারী একদল ডাকাত পাঁকা বাড়ির পশ্চিম পাশের লোহার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে নুরমোহাম্মদের ছেলে শাহরিয়ার সোহান শেখ, মেয়ে লিমা এবং নুরমোহাম্মদের স্ত্রী ফরিদা বেগমকে জিম্মি করে নগদ ৭ হাজার টাকা ও দু’ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
এঘটনা নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ শুরু করেছে এবং অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে। প্রাথমিক ভাবে ধারণা করা ডাকাতি সংগঠিত হয়েছে।

