বিশেষ প্রতিনিধি খুলনা
আজ (বৃহস্পতিবার) বিকালে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে বিভাগীয় ইমাম সম্মেলন খুলনা ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পরিচালক, মো: আবদুল্লাহ, মো: রাশেদুল, মুহাম্মদ আশরাফ আলী প্রমুখ বক্তৃতা করেন।
অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উদ্দেশ্যে বলেন, ইমামরা হচ্ছেন সমাজের মুকুট, গুরুত্বপূর্ণ ব্যাক্তি। আপনাদের কথার মাধ্যমেই ব্যাক্তি, সমাজ এবং রাষ্ট্র সংস্কার হওয়া সম্ভব। আপনারাদের প্রত্যকের জায়গা থেকে ইসলামের আলোকে জ্ঞানের পরিধি বৃদ্ধি করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কর্তব্য। সরকার বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনারন জন্য মেসেজ প্রদান করে থাকে। আপনারা সরকারের সেই সকল বার্তাগুলো জনগণের নিকট পৌঁছে দিবেন। ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে একটি আস্থার জায়গা। এই ফাউন্ডেশন ইমামদেরকে সঠিক জ্ঞান প্রদানের পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করে থাকে।
সম্মেলনে বিভিন্ন জেলার প্রায় দুইশত ইমাম অংশ নেন। বিভাগীয় ইমাম সম্মেলনে শ্রেষ্ঠ তিনজন ইমামকে পুরস্কার প্রদান করা হয়।

