মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম মাধবপুর উপজেলায় ভোক্তা অধিকার ও পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকান ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এদিন মাধবপুর বাজার ও জগদীশপুর বাজার এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানগুলোতে তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে ইকরাম মিয়া (পিতা: এনু মিয়া, ঠিকানা: বড়ধলিয়া, মাধবপুর) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।...
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
মাধবপুর উপজেলায় ভোক্তা অধিকার ও পরিবেশ সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকান ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এদিন মাধবপুর বাজার ও জগদীশপুর বাজার এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানগুলোতে তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে ইকরাম মিয়া (পিতা: এনু মিয়া, ঠিকানা: বড়ধলিয়া, মাধবপুর) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। এসময় মাধবপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।