ঢাকাTuesday , 23 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ।

দেশ চ্যানেল
June 23, 2026 10:27 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে নিজ পুত্রবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. অলিউল্লাহ-(৫৮) নামে এক লম্পট শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় ওই পুত্রবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ভূক্তভোগী গৃহবধুর মা বাদি হয়ে ওই লম্পট শ্বশুরের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে ঘটে এমন ঘটনা। অপরদিকে ঘটনার পর থেকে লম্পট শ্বশুর এলাকা ছেড়ে পলাতক রয়েছে। তবে এই ঘটনা জানা-জানির পরে পুরো উপজেলা জুরে টক অফ দ্য টাউনে পরিনত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের মো. অলিউল্লাহর ছেলে মো. রাসেদ অনুষ্ঠানিকভাবে বরিশালের গৌরনদী পৌরসভার টিকাসার তুলাতলা গ্রামের এক নারীকে সম্প্রতি বিয়ে করেন। রাসেদ চাকুরী করার সুবাদে স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে যান। এই সুযোগে লম্পট শ্বশুর অলিউল্লহ তার পুত্রবধুকে বিভিন্ন সময় মোবাইলসহ বিভিন্ন মাধ্যমে কু-প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ওই পুত্রবধু ঘরে একা থাকায় লম্পট শ্বশুর তার রুমে ঢুকে তাকে একাধীকবার ধর্ষনের চেষ্টা চালায়। এই ঘটনা জানতে পেরে ওই পুত্রবধুর মা অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে কালকিনি উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভূক্তভোগী গৃহবধুর মা বাদি হয়ে ওই লম্পট শ্বশুরের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে ঘটনার পর থেকে লম্পট শ্বশুর এলাকা ছেড়ে পলাতক রয়েছে। তবে এই ঘটনা জানা-জানির পরে পুরো উপজেলা জুরে টক অফ দ্য টাউনে পরিনত হয়েছে।

ভূক্তভোগী পুত্রবধুর মা কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়ের বিয়ের পর থেকেই তার লম্পট শ্বশুর তাকে বিভিন্ন সময় মোবাইলসহ বিভিন্ন মাধ্যমে কু-প্রস্তাব দিয়ে আসছে। এবং সে আমার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধীকবার ধর্ষনের চেষ্টা করেন। খবর পেয়ে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। এবং এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে আমার মেয়ের সংসারে কথা চিন্তা করে আপোষ মিমাংসার কথা আলোচনা হচ্ছে।

অভিযুক্ত শ্বশুর মো. অলিউল্লাহর সাথে এ বিষয়ে জানার জন্য চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, এই ঘটনায় ভূক্তভোগী পরিবার অভিযোগ দিয়েছে। তবে মামলা করলে তা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST