জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে বাউফলের উপজেলা বিএনপি।
মো:হাফিজুর রহমান বাউফল প্রতিনিধি। জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয় মো:আশিকুর রহমান হৃদয়' তার বাড়ী পটুয়াখালী জেলা বাউফলে ওলিপুরা গ্রামে দীর্ঘ দিন মৃত্যু যন্ত্রনা ভোগ করে গত ৪ এপ্রিল আশিকুর রহমান হৃদয় মৃত্যুবরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিঃ একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষ থেকে ১০/৪/২৫ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ১২. ৪৫ মিনিটে একটি প্রতিনিধি দল পাঠানো হয়।এ সময় শহীদের কবর জিয়ারত করেনও শহীদ পরিবার কে নগদ এক লক্ষ টাকা বুঝিয়ে দেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাউফল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক...
মো:হাফিজুর রহমান বাউফল প্রতিনিধি।
জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয় মো:আশিকুর রহমান হৃদয়’ তার বাড়ী পটুয়াখালী জেলা বাউফলে ওলিপুরা গ্রামে দীর্ঘ দিন মৃত্যু যন্ত্রনা ভোগ করে গত ৪ এপ্রিল আশিকুর রহমান হৃদয় মৃত্যুবরণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিঃ একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষ থেকে ১০/৪/২৫ তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর ১২. ৪৫ মিনিটে একটি প্রতিনিধি দল পাঠানো হয়।এ সময় শহীদের কবর জিয়ারত করেনও শহীদ পরিবার কে নগদ এক লক্ষ টাকা বুঝিয়ে দেন।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাউফল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির। আরোও উপস্থিত ছিলেন বাউফল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মালেক খান, বাউফল উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু, বাউফল উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ফিরোজ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।