আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়া এবং শিল্পকলায় প্রতিবাদ সভায় নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে টাঙ্গাইলের বিক্ষুদ্ধ নাট্যকর্মীদের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাট্য নির্দেশক জাকির হোসেন, করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) নাট্য সম্পাদক শাহ মেহেদী সুমন, নগর নাট্যদলের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, অধ্যাপক দেবশীষ দেব প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন নাট্য নির্দেশক সাম্য রহমান। এ সময় বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ জনতা অংশ নেয়। বক্তারা ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা জানান। এছাড়াও শিল্পকলায় প্রতিবাদ...
আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়া এবং শিল্পকলায় প্রতিবাদ সভায় নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে টাঙ্গাইলের বিক্ষুদ্ধ নাট্যকর্মীদের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাট্য নির্দেশক জাকির হোসেন, করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) নাট্য সম্পাদক শাহ মেহেদী সুমন, নগর নাট্যদলের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, অধ্যাপক দেবশীষ দেব প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন নাট্য নির্দেশক সাম্য রহমান। এ সময় বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ জনতা অংশ নেয়।
বক্তারা ঢাকায় মঞ্চে চলমান নাটক বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা জানান। এছাড়াও শিল্পকলায় প্রতিবাদ সভায় মামুনুর রহমানসহ নাট্যকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।