আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের মিলনায়তনে গিয়ে শেষ হয়। বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বৈশাখী টিভিকে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলউজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব...
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের মিলনায়তনে গিয়ে শেষ হয়।
বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
বৈশাখী টিভিকে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলউজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।