নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁঃ ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১২নভেম্বর বুধবার সকালে রাজাপুর দরগাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য স্কুলের শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আঃ জলিল । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজাপুর দরগাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম।...
মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁঃ
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১২নভেম্বর বুধবার সকালে রাজাপুর দরগাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য স্কুলের শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আঃ জলিল । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজাপুর দরগাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম। এতে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীসহ, ইএসডিও’র কর্মীরা অংশ নেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিত্যক্ত প্লাস্টিক থেকে পণ্য তৈরির প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।