মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০শে মে শনিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী ও যুগ্মসাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, সহ সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, পানছড়ি থানা ধীন কলোনী পাড়া জামে মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমান। এ সময় উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

