বাংলা নববর্ষ উদযাপন এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
-- আবুজর গিফারী অদ্য বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বেড়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া। আলোচনার মাধ্যমে বাংলা ১৪৩১ নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত সবাই গৃহীত কর্মসূচির ব্যাপারে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং অংশগ্রহণের জন্য অঙ্গীকার করেন।বাংলা নববর্ষের কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন এবং অন্যান্য কর্মসূচি। এরপর জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ উপলক্ষে আলাপ-আলোচনা মাধ্যমে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোর্শেদুল ইসলাম। ক্রীড়া দিবস ২০২৪ উপলক্ষে আকর্ষণীয় কর্মসূচি গ্রহণ করা হয়। ক্রীড়া দিবস উদযাপিত হবে এপ্রিল...
— আবুজর গিফারী
অদ্য বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বেড়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া। আলোচনার মাধ্যমে বাংলা ১৪৩১ নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত সবাই গৃহীত কর্মসূচির ব্যাপারে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং অংশগ্রহণের জন্য অঙ্গীকার করেন।বাংলা নববর্ষের কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন এবং অন্যান্য কর্মসূচি। এরপর জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ উপলক্ষে আলাপ-আলোচনা মাধ্যমে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোর্শেদুল ইসলাম। ক্রীড়া দিবস ২০২৪ উপলক্ষে আকর্ষণীয় কর্মসূচি গ্রহণ করা হয়। ক্রীড়া দিবস উদযাপিত হবে এপ্রিল মাসের ৬ তারিখে। প্রস্তুতিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভাগীয় সকল প্রধানগণ।
এছাড়াও সভায় উপস্থিতি ছিলেন বেড়া নাগরিক কমিটির সভাপতি জনাব আল মাহমুদ সরকার, বেড়া কলেজের সাবেক অধ্যক্ষ জনাব জাফরুল্লাহ দুলাল, বেড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান সহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।