হারুন শেখ রামপাল প্রতিনিধি। বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ মাত্তাকিন শেখ (১৯) নামের এক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক মুত্তাকিনকে আজ বেলা ১২ টায় বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। জানাগেছে, বুধবার বিকেল সাড়ে ৫ টায় রামপাল থানার এসআই সুকুমার বিশ্বাস উপজেলার মল্লিকেরবেড় দেবরাজ খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন,ওই সময় উপজেলার জিয়লমারী গ্রামের রফিক শেখ ওরফে খোকার ছেলে মুত্তাকিন কে ৪০ গ্রাম মাদকসহ হাতেনাতে আটক করেন। আটক মুত্তাকিন একজন পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম মাদকসহ কারবারি আটক ও আদালতে...
হারুন শেখ রামপাল প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ মাত্তাকিন শেখ (১৯) নামের এক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক মুত্তাকিনকে আজ বেলা ১২ টায় বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।
জানাগেছে, বুধবার বিকেল সাড়ে ৫ টায় রামপাল থানার এসআই সুকুমার বিশ্বাস উপজেলার মল্লিকেরবেড় দেবরাজ খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন,ওই সময় উপজেলার জিয়লমারী গ্রামের রফিক শেখ ওরফে খোকার ছেলে মুত্তাকিন কে ৪০ গ্রাম মাদকসহ হাতেনাতে আটক করেন। আটক মুত্তাকিন একজন পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম মাদকসহ কারবারি আটক ও আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।