বাগেরহাট রামপালে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।। বাগেরহাটের রামপালে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৯ জুন) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাটের বাজার চাদিতে উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেডে'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল সদর ইউপি'র সাবেক চেয়ারম্যান মো. জামিল হাসান জামু, মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট সরদার মুজিবর রহমান, গাজী রাশেদুল ইসলাম ডালিম, গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিরাজ খান, উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম, সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের রামপালে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৯ জুন) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাটের বাজার চাদিতে উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেডে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. জামিল হাসান জামু, মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট সরদার মুজিবর রহমান, গাজী রাশেদুল ইসলাম ডালিম, গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিরাজ খান, উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম, সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, মল্লিক মহিদুল ইসলাম, জালিনুর হাজরা, এনামুল কবির, অলিউল্লাহ শেখ প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে বাগেরহাট -২ আসনের সংসদ শেখ সারহান নাসের তন্ময় এমপি’র জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা ও দোয়া করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।