ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

‎ভালুকায় জমির কাগজ গোপন করে বিআরএস রেকর্ড তৈরির অভিযোগ, আদালতে মামলা।

দেশ চ্যানেল
November 4, 2026 3:13 pm
Link Copied!

ভালুকা প্রতিনিধি:

‎ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে গাছের চারা রোপণ, সীমানায় বেড়া নির্মাণ, চলাচলের রাস্তা বন্ধ এবং মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোছা. ফরিদা ইয়াসমিন।

‎অভিযুক্তরা হলেন—শাহিদ কুমার, শাহজাহান কুমার, ইলিয়াছ কুমার, সিরাজ উদ্দিন কুমার, মার্জিয়া আক্তার, মাহিন ও মনু মিয়া। বাদী ও অভিযুক্তরা ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

‎অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভালুকা এলাকায় জমির মালিকানা ও দখল নিয়ে ফরিদা ইয়াসমিনের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ফরিদার দাবি, সংশ্লিষ্ট জমির দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র তাঁর নামে থাকা সত্ত্বেও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জমি বেদখল করে রেখেছেন। এমনকি চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে জমির মালিকানা ও দখল ফিরে পেতে তিনি ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ৩য় আদালতে মামলা দায়ের করেন। মামলাটি চলমান রয়েছে। পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন বলে দাবি বাদীপক্ষের।

‎ভুক্তভোগীর অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ২৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে সীমানায় বেড়া নির্মাণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় বাধা দিতে গেলে বাদীপক্ষ ও স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎এ ছাড়া বাদীপক্ষের দাবি, জমির প্রকৃত কাগজপত্র গোপন করে অভিযুক্তরা বিরোধপূর্ণ সম্পত্তির বিআরএস রেকর্ড নিজেদের পক্ষে করিয়ে নিয়েছেন। এ বিষয়ে বিআরএস রেকর্ডের বিরুদ্ধে ময়মনসিংহের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ৩য় আদালতে ৭৭/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন। এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে বলেও জানিয়েছেন ফরিদা ইয়াসমিন।

‎ফরিদা ইয়াসমিনের অভিযোগ, আদালতে মামলা ও নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা বিরোধপূর্ণ সম্পত্তিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এতে জমির প্রকৃতি ও দখল নিয়ে বিরোধ আরও জটিল হওয়ার পাশাপাশি বাদীপক্ষ ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, বিরোধপূর্ণ জমিতে অভিযুক্তদের কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলেই বাদীপক্ষকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

‎ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা, সরেজমিন তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

‎অন্যদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আইনের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তারা তা মেনে নেবেন।

‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST