মাদারগঞ্জে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা’র শুভ উদ্বোধন
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা'র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় এসিল্যান্ড আমেনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলাম...
মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় এসিল্যান্ড আমেনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, একাডেমিক সুপারভাইজার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজ্ঞান মেলার ১৫ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।