ময়মনসিংহে ২টি রামদা ০১টি চাপাতিসহ ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি
খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নিগার জামান পেট্রোল পাম্প' এর সামনে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে গত (২৮ আগষ্ট ২০২৩) তারিখ ২৩.৪০ ঘটিকায় ডাকাতির প্রস্তুতিকালে ০২টি রামদা ও ১ টি চাপাতিসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)'র ওসি ফারুক হোসেন জানান ডিবির এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১/ মোঃ হিমেল সরকার @ আলিউল ইসলাম (৩৪), পিতা-মোঃ সিরাজুল ইসলাম @ শুকুইরে @ সিরাজ দালাল, সাং - কুর্শাপুর সরকার বাড়ি থানা - গফরগাঁও, জেলা - ময়মনসিংহ, ২/ মোঃ সোহাগ (২২), পিতা - মোঃ মোফাজ্জল, সাং...
খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নিগার জামান পেট্রোল পাম্প’ এর সামনে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে গত (২৮ আগষ্ট ২০২৩) তারিখ ২৩.৪০ ঘটিকায় ডাকাতির প্রস্তুতিকালে ০২টি রামদা ও ১ টি চাপাতিসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)’র ওসি ফারুক হোসেন জানান ডিবির এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১/ মোঃ হিমেল সরকার @ আলিউল ইসলাম (৩৪), পিতা-মোঃ সিরাজুল ইসলাম @ শুকুইরে @ সিরাজ দালাল, সাং – কুর্শাপুর সরকার বাড়ি থানা – গফরগাঁও, জেলা – ময়মনসিংহ, ২/ মোঃ সোহাগ (২২), পিতা – মোঃ মোফাজ্জল, সাং – সাউদকান্দি,
থানা – ত্রিশাল, জেলা – ময়মনসিংহ দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হিমেল সরকার @ আলিউল ইসলাম (৩৪) এর বিরুদ্ধে গফরগাঁও থানায় চুরি ও ছিনতাইসহ ৪টি মামলা রয়েছে, আসামীদের বিরুদ্ধে ত্রিশাল থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।