ঢাকাFriday , 19 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষক নির্বাচিত আনিসুর রহমান।

দেশ চ্যানেল
June 19, 2026 1:02 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হলেন মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মাদ আনিসুর রহমান মিয়া। উপজেলার ৩ টি ইউনিয়ন গোপালপুর ,কাজীবাকাই, বালিগ্রামে ২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত মাইজপাড়া ক্লাস্টার। উক্ত ক্লাস্টারের সকল বিদ্যালয়কে একই প্লাটফর্মে এনে একটি মডেল ক্লাস্টারে রুপান্তরিত করতে সক্ষম হয়েছেন। তার ক্লাস্টারের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিতি, রুটিন অনুযায়ী শ্রেনি কার্যক্রম পরিচালনা, পরিস্কার -পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শতভাগ শিক্ষার্থী উপস্থিতি ও স্কুল ড্রেসের ব্যবহার, সকল শিক্ষার্থীদের পঠন – লিখন ও গনিতের চার প্রক্রিয়া দক্ষতা অর্জন করা, শিক্ষার্থীদেরকে সৎ, নিষ্ঠাবান, মানবিক শিক্ষাদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে বিক্রেতা বিহীন দোকান নামে সততা স্টোর স্থাপন, মানবতার দেয়াল স্থাপন এবং দৈনিক সমাবেশ কমপক্ষে দুই টি করে নীতিবাক্য শিক্ষাদান, শিক্ষার্থীদের সৃজনশীলতা শিক্ষাদানের জন্য দেয়ালিকা প্রকাশ, দৃষ্টিনন্দন ও সবুজ বিদ্যালয় স্থাপনের জন্য টবে বিভিন্ন ফুলের গাছ লাগানো, বিদ্যালয়ের সকল প্রকার রেজিস্টার তৈরি ও ব্যবহার, শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি, ডিজিটাল শ্রেনির পাঠদান, মা/অভিভাবক সমাবেশ আয়োজন, মিড ডে মিল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন সহ সরকারের সকল প্রকার নির্দেশনা ও পরামর্শ পুঙ্খানুপুঙ্খ ভাবে বাস্তবায়ন করেন। গত (৪ জুন ২৬) প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক আবদুল আজিজ স্বাক্ষরিত প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিক্ষা অফিসার আনিসুর রহমান ফরিদপুরের নগরকান্দায় জন্মগ্রহণ করেন।
তার পিতা মোঃ আতিকুর রহমান মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা।মোহাম্মাদ আনিসুর রহমান মিয়ার এই কর্মদক্ষতার জন্য উপজেলা, জেলা এবং ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তার এই অর্জনে নবগঠিত ডাসার উপজেলার সকল শিক্ষক সমাজ সহ সকল শ্রেনী পেশার মানুষ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন।

এ ব্যপারের উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মাদ আনিসুর রহমান মিয়া মুঠোফোন জানান,
সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারন শিক্ষক সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আমাকে সহযোগিতা করেছেন। এই সম্মান পুরো শিক্ষক সমাজের এবং ডাসার উপজেলার। আমি সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST