ঢাকাWednesday , 17 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হত্যাসহ ২২ মামলার আসামি গ্রেপ্তার খুলনায়।

দেশ চ্যানেল
June 17, 2026 2:48 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধ খুলনা

মহানগরীতে অভিযান চালিয়ে হত্যা চেষ্টা, মাদক ও ধর্ষণ মামলাসহ মোট ২২টি মামলার আসামি ইমরান হাওলাদার (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানার বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বাসিন্দা ইমরান হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, আটককৃত ইমরানের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় তিনটি হত্যা চেষ্টা মামলা, একটি ধর্ষণ মামলা ও আটটি মাদক মামলাসহ মোট ২২টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST