ঢাকাSaturday , 26 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আজকে এমন সময় আসছে ওই ফ্যাসিস্ট গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ওই ফ্যাসিস্ট গুপ্তরা কিছুই করতে পারবে না – ফরহাদ হোসেন আজাদ।

দেশ চ্যানেল
September 26, 2026 10:51 am
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধ মো আরিফুল ইসলাম ইরান

‘আজকে এমন সময় আসছে ওই ফ্যাসিস্ট গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি মুনাফিকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে। স্থানীয় নির্বাচন আসছে। অনেকে হয়তো বিভিন্নভাবে ভোটে জয়যুক্ত হওয়ার জন্য ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করতে চেষ্টা করছেন। ওই ফ্যাসিস্টরা যেন আমাদের ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এইজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের দলের কার্যক্রমকে, আমাদের সরকারের কার্যক্রমকে যদি আমরা মাঠে ঘাটে, হাটে বাজারে যদি প্রচার করতে পারি, আমার বিশ্বাস ওই গুপ্ত সুপ্তরা ঐক্য হয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না।

তিনি বলেন,আমরা কয়েকদিন আগে এক দলের নেতার বক্তব্যে একটি জিনিস পরিষ্কার হয়েছি যে কারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ, যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট, সেইখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র জনতা আন্দোলন, জুলাই অভ্যুত্থান প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অবদান অনস্বীকার্য এবং সেটা পরীক্ষিত।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ম্যাক্সিমাম নেতাকর্মী আছেন, মামলা খাইছেন, জেলে গেছেন, তাই না? এখন যদিও অনেক জায়গায় হাইব্রিডরা চলে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেসেজ ক্লিয়ার, যারা বিগত দিনে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রামে জেল জুলুম স্বীকার হয়েছেন , আমরা তাদেরকে প্রিভিলেজ দিয়ে, তাদেরকে সামনে রেখে আমরা দলের কাজ করবো।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST