ঢাকাSaturday , 26 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শ্রমিকদল নেতা হুমায়ূনের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

দেশ চ্যানেল
September 26, 2026 10:41 am
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ হুমায়ুন কবিরের ব্যক্তিগত উদ্যোগে  বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার  নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা সম্মিলিত কারিগরি দাখিল মাদ্রাসা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় মাদ্রাসা চত্বরে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়। এছাড়া ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, চর ব্রাহ্মণডাঙ্গা কবরস্থান, হান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর ও বাড়িভাঙ্গা কবরস্থানে বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হয়।

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো: আকতার হোসেন মোল্যা, ব্রাহ্মণডাঙ্গা সম্মিলিত কারিগরি দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: আমিনুর রহমান প্রিন্স,

ব্রাহ্মণডাঙ্গা সম্মিলিত কারিগরি দাখিল মাদ্রাসার সুপার মো: মিজানুর রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো: খায়রুল ইসলাম, লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হিরু মোল্যা, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো: নাজির মোল্যা, সাবেক ইউপি সদস্য মো: জাকির হোসেন, সমাজ সেবক কাইয়ূম মোল্যা, সমাজসেবক মো: আবুল শেখ সহ প্রমুখ।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোক্তা ও শ্রমিক দলের নেতা শেখ হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সড়ক ও রাস্তার দুই পাশে ৫০ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা আমার ব্যক্তিগত উদ্যোগে রোপণ করা হবে। তিনি  বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। ইউনিয়ন বাসীর যেকোন উন্নয়ন কর্মকান্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST