মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে বিষাক্ত সাপের কামড়ে ফরহাদ শিকদার (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (১ লা নবেম্বর)শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ফরহাদ শিকদার উপজেলার লক্ষিপুর এলাকার জায়গির গ্রামের মৃত আবদুল খালেক শিকদারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ শিকদার বৃহস্পতিবার বিকালে তার নিজ ঘরের ভেতরে বসে ফার্নিচারের কাজ করছিলেন। এসময় ঘরের ভেতরে লুকিয়ে থাকা একটি কালো রঙয়ের বিষাক্ত সাপ এসে তার পায়ে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বিষাক্ত সাপের কামড়ে ফরহাদ শিকদার (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (১ লা নবেম্বর)শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ফরহাদ শিকদার উপজেলার লক্ষিপুর এলাকার জায়গির গ্রামের মৃত আবদুল খালেক শিকদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ শিকদার বৃহস্পতিবার বিকালে তার নিজ ঘরের ভেতরে বসে ফার্নিচারের কাজ করছিলেন। এসময় ঘরের ভেতরে লুকিয়ে থাকা একটি কালো রঙয়ের বিষাক্ত সাপ এসে তার পায়ে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই সোহেল শিকদার জানান, কালো রঙয়ের একটি সাপে কামড় দিলে আমার ভাইকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, আমরা শুনেছি সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের কেউ আমাদের অবহিত করেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।