আবদুর রহিম: কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টার সময় চরপার্বতী ১ নং ওয়ার্ড হাজী সালামত উল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে, চরপার্বতীর বিএনপির প্রবীণ নেতা ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও চরপার্বতী ইউনিয়ন যুবদল নেতা আশ্রাফুল মাওলার সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক মিলন। এই ছাড়াও কর্মী সভায় উপস্থিত ছিলেন, চরপার্বতী ইউনিয়ন বিএনপির নেতা আবুল বাসার,নুর নবী,যুবদল নেতা,জাবেদ,সুমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুল আফছার, প্রচার সম্পাদক নুরুল আফছার রাসেদ...
আবদুর রহিম: কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টার সময় চরপার্বতী ১ নং ওয়ার্ড হাজী সালামত উল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে, চরপার্বতীর বিএনপির প্রবীণ নেতা ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও চরপার্বতী ইউনিয়ন যুবদল নেতা আশ্রাফুল মাওলার সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক মিলন।
এই ছাড়াও কর্মী সভায় উপস্থিত ছিলেন, চরপার্বতী ইউনিয়ন বিএনপির নেতা আবুল বাসার,নুর নবী,যুবদল নেতা,জাবেদ,সুমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুল আফছার, প্রচার সম্পাদক নুরুল আফছার রাসেদ প্রমুখ।
কর্মী সভায় বক্তব্যকালে প্রধান অতিথি একরামুল হক চরপার্বতী ১ নং ওয়ার্ডের সকল নেতাকর্মীদের রাগ অভিমান ভুলে একে অন্যের কাদে কাদ মিলিয়ে দলের স্বার্থে কাজ করার আহবান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।