জামালপুর এম এ রশিদ হসপিটালে হামলা’র প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুর এম.এ রশিদ হাসপাতালে দূর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২ ঘটিকায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডাঃ মোঃ আব্দুল জব্বার, সদস্য গোলাম আজম ও জুয়েল রানা প্রমূখ। এ সময় মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ ইসহাক, সদস্য মোহাম্মদ আলী, মাহফুজুর রহমান লিপুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জামালপুর এম এ রশিদ হসপিটালে হামলা ও ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুর এম.এ রশিদ হাসপাতালে দূর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২ ঘটিকায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডাঃ মোঃ আব্দুল জব্বার, সদস্য গোলাম আজম ও জুয়েল রানা প্রমূখ। এ সময় মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ ইসহাক, সদস্য মোহাম্মদ আলী, মাহফুজুর রহমান লিপুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জামালপুর এম এ রশিদ হসপিটালে হামলা ও ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।