আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে নবনির্মিত ভবন 'সেনানীড়' উদ্বোধন করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। পরে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনাসদস্য ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সেনাপ্রধান নব নির্মিত ভবনের সামনে বৃক্ষ রোপন করেন৷ এ সময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন।
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে নবনির্মিত ভবন ‘সেনানীড়’ উদ্বোধন করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। পরে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনাসদস্য ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সেনাপ্রধান নব নির্মিত ভবনের সামনে বৃক্ষ রোপন করেন৷ এ সময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।