দেশ চ্যানেলে সংবাদ প্রকাশের পর ক্যান্সার রোগিকে ৫০ হাজার টাকা অনুদান।
পঞ্চগড় প্রতিনিধি: আমিরুল ইসলাম মরণব্যাধি স্তন(ব্রেস্ট)ক্যান্সার আক্রান্ত মরিয়ম বেগমকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর, পঞ্চগড়। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গায় নিজ বাড়িতে, তার হাতে চেকটি তুলে দেন সমাজসেবা কার্যালয় পঞ্চগড়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এর কয়েকদিন আগে মরিয়ম (৩৮) বেগমের স্তন ক্যান্সার রোগে আক্রান্তের বিষয়টি দেশ চ্যানেল ও বাংলা এফ এম নিঊজ নাগরিক টেলিভিশনে সংবাদটি প্রকাশিত হয়। পরে সংবাদটি পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের নজরে আসলে, সমাজসেবা অধিদপ্তরকে বিষয়টি দেখার দায়িত্ব দেন তিনি। প্রতিবন্ধী দম্পতি মোস্তফা-ফুলজান বেগমের মেয়ে মরিয়ম। তারা জানান এই টাকায় হয়ত তাকে বাঁচানো সম্ভব না। তারপরও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে একটু...
পঞ্চগড় প্রতিনিধি: আমিরুল ইসলাম
মরণব্যাধি স্তন(ব্রেস্ট)ক্যান্সার আক্রান্ত মরিয়ম বেগমকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর, পঞ্চগড়। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গায় নিজ বাড়িতে, তার হাতে চেকটি তুলে দেন সমাজসেবা কার্যালয় পঞ্চগড়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়।
এর কয়েকদিন আগে মরিয়ম (৩৮) বেগমের স্তন ক্যান্সার রোগে আক্রান্তের বিষয়টি দেশ চ্যানেল ও বাংলা এফ এম নিঊজ নাগরিক টেলিভিশনে সংবাদটি প্রকাশিত হয়। পরে সংবাদটি পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের নজরে আসলে, সমাজসেবা অধিদপ্তরকে বিষয়টি দেখার দায়িত্ব দেন তিনি।
প্রতিবন্ধী দম্পতি মোস্তফা-ফুলজান বেগমের মেয়ে মরিয়ম। তারা জানান এই টাকায় হয়ত তাকে বাঁচানো সম্ভব না। তারপরও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে একটু হলেও চিকিৎসা করানো যাবে।
উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় জানান, সংবাদ প্রকাশের মাধ্যমেই আমরা মরিয়ম এর অসহায়ের কথা জানতে পারি। মরিয়ম যেন আবার আগের অবস্থানে ফিরে আসে এ কামনা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।