মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি::
খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, মো. জহুরুল আলম, শাহরিয়ার ইউনুসসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।