বাউফলে ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়তা কেন্দ্র।
পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ও আগত অভিভবকদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখা। সহায়তা কেন্দ্র থেকে রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে কলম, স্কেল, মাস্ক, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানীয় পানি বিতরণ করা হয়। জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নির্দেশে সহায়তা কেন্দ্র পরিচালিত হচ্ছে। বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ বলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মুনির ভাইয়ের নির্দেশনায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত মানবিক কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন, কলেজ শাখা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।...
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ও আগত অভিভবকদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখা। সহায়তা কেন্দ্র থেকে রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে কলম, স্কেল, মাস্ক, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানীয় পানি বিতরণ করা হয়।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নির্দেশে সহায়তা কেন্দ্র পরিচালিত হচ্ছে। বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ বলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মুনির ভাইয়ের নির্দেশনায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত মানবিক কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন, কলেজ শাখা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. কাজী মাসুদ, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খলিল হোসেন, বগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম হাওলাদার, নওমালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।