হারুন শেখ রামপাল, বাগেরহাট, সংবাদদাতা বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সুব্রত সরদার (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক সুব্রত কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের সুজিত সরদারের ছেলে। রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামপাল উপজেলার গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ গৌরম্ভার ফারুকের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন। মাদকসহ কারবারি সুব্রতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ।
হারুন শেখ রামপাল, বাগেরহাট, সংবাদদাতা
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সুব্রত সরদার (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক সুব্রত কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের সুজিত সরদারের ছেলে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামপাল উপজেলার গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ গৌরম্ভার ফারুকের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন।
মাদকসহ কারবারি সুব্রতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।