বাগেরহাট ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
রামপাল বাগেরহাট (সংবাদদাতা) বাগেরহাটের ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ কালাম আকন (৫৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকার শ্যামল দত্তের চায়ের দোকানের সামনে সড়ক থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়। আটকের সময় তার কাছে থাকা লাগেজ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। আটক কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় নিয়মিত...
রামপাল বাগেরহাট (সংবাদদাতা)
বাগেরহাটের ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ কালাম আকন (৫৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকার শ্যামল দত্তের চায়ের দোকানের সামনে সড়ক থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকের সময় তার কাছে থাকা লাগেজ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। আটক কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।