মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় আমেনা বেগম(২৭)নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার গভীর রাতে বন্দর উপজেলার গকুল দাশের বাগ এলাকায় বাবার বাড়ি হতে নিহতের লাশ উদ্ধার করা হয়।আমেনা বেগম বন্দর উপজেলার গকুল দাশেরবাগ এলাকার আনসার আলী মিয়ার মেয়ে।বৃহস্পতিবার ধামগড় ফাঁড়ি এসআই মাহমুদ আলম জানান,বাবা-মায়ের সাথে বসবাস করতেন আমেনা বেগম।স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি,কয়েকদিন ধরে পিতা-মাতার সাথে নিহতের পারিবারিক নানান বিষয়ে বাক-বিতন্ডা চলছিলো।ধারণা করা হচ্ছে,অভিমান করে সে আত্মহত্যা করেছেন।বন্দর থানার পুলিশ পরিদর্শক(অফিসার ইনচার্জ)তরিকুল ইসলাম জানান-বাবা-মার বাড়িতে বসবাস করছিলেন মেয়ে আমেনা বেগম,তার স্বামী বিদেশ থাকেন।গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা অবস্থায় রাতে তার লাশ দেখতে পায় স্বজনরা।পরবর্তীতে স্বজনরা...
মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় আমেনা বেগম(২৭)নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার গভীর রাতে বন্দর উপজেলার গকুল দাশের বাগ এলাকায় বাবার বাড়ি হতে নিহতের লাশ উদ্ধার করা হয়।আমেনা বেগম বন্দর উপজেলার গকুল দাশেরবাগ এলাকার আনসার আলী মিয়ার মেয়ে।বৃহস্পতিবার ধামগড় ফাঁড়ি এসআই মাহমুদ আলম জানান,বাবা-মায়ের সাথে বসবাস করতেন আমেনা বেগম।স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি,কয়েকদিন ধরে পিতা-মাতার সাথে নিহতের পারিবারিক নানান বিষয়ে বাক-বিতন্ডা চলছিলো।ধারণা করা হচ্ছে,অভিমান করে সে আত্মহত্যা করেছেন।বন্দর থানার পুলিশ পরিদর্শক(অফিসার ইনচার্জ)তরিকুল ইসলাম জানান-বাবা-মার বাড়িতে বসবাস করছিলেন মেয়ে আমেনা বেগম,তার স্বামী বিদেশ থাকেন।গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা অবস্থায় রাতে তার লাশ দেখতে পায় স্বজনরা।পরবর্তীতে স্বজনরা লাশ নীচে নামিয়ে আনেন ও পুলিশকে খবর দেন।পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া)পাঠায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন।এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।