ঢাকাSunday , 7 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় ভেজাল পোল্ট্রি ফিড তৈরি, অভিযোগ প্রমানে ৫০ হাজার টাকা জরিমানা।

Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় নামী ও স্বনামধন্য প্রতিষ্ঠানের লোগো ও নাম জালিয়াতি করে ভেজাল পোল্ট্রি ফিড (খাদ্য) তৈরি ও বাজারজাতকরণের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রবিবার (৭ জুন) দুপুরে পাবনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে বেড়া পৌরসভার কানাইবাড়ি মোড় এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কানাইবাড়ি মোড় এলাকার ব্যবসায়ী মোহাম্মদ রায়হান উদ্দিন (পিতা: আরশেদ আলী) দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে আসছিলেন। তিনি এসব ভুয়া পরিচয় ব্যবহার করে নকল ও ভেজাল পোল্ট্রি ফিড তৈরি ও বাজারজাতকরণের মাধ্যমে সাধারণ খামারি ও মানুষের সাথে প্রতারণা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ওই প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে জালিয়াতির সত্যতা মেলায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় অভিযুক্ত ব্যবসায়ী রায়হান উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভেজাল খাদ্য ও নকল লোগো জব্দ করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি গণমাধ্যমকে বলেন, “অনুমোদনহীন লোগো ও নাম ব্যবহার করে ভেজাল খাদ্য তৈরি এবং বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এতে সাধারণ খামারিরা চরমভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST