ঢাকাSunday , 12 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৫ যুবককে কারাদণ্ড ও জরিমানা।

দেশ চ্যানেল
July 12, 2026 9:45 am
Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১২ জুলাই, ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধানে এসআই আসাদুজ্জামান, এএসআই সোহেল রানা ও কনস্টেবল মোয়াজ্জেমের সহযোগিতায় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবনের অপরাধে ২ জনকে আটক করা হয়।

অন্যদিকে, বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশ পৃথক আরেকটি অভিযান চালিয়ে আরও ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করে।

পরবর্তীতে আটককৃত ৫ জনকে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: রিপন (৩৫): পিতা- শাহাদাৎ মন্ডল, গ্রাম- মন্ডল পাড়া (চর ভারারা), থানা- পাবনা সদর। তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাকিবুল ইসলাম রাফি (২৫): পিতা- মৃত করিম শেখ, গ্রাম- নাটিয়া বাড়ি, থানা- আমিনপুর। সাকিব শেখ (২২): পিতা- মোঃ একরাম শেখ, গ্রাম- বোয়ালিয়া, থানা- আমিনপুর। সোহাগ খা (২৮): পিতা- মৃত মুন্নাফ এবং মোঃ মুরাদ শেখ (৩৫): পিতা- মোঃ শাকের শেখ, উভয় গ্রাম- সম্ভুপুর, থানা- বেড়া।

আদালত শেষোক্ত ৪ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST