যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫-
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে যমুনা সেতু থানা পুর্ব পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা দুপুর ২ টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হলে ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুইবাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়া বাড়ী এলাকায় ২০-২৫ জন আহত হয়েছে।...
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে যমুনা সেতু থানা পুর্ব পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা দুপুর ২ টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হলে ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুইবাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়া বাড়ী এলাকায় ২০-২৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত দুইটি সরাতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে তা দ্রুত সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।