রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা তেজস্ক্রিয় জ্বালানি দ্বিতীয় বারের মত প্রথম চালান রূপপুরে পৌঁছেছে।
আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী থানা প্রতিনিধ : শুক্রবার সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানি বাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান নাগরিকরা স্বাগত জানান। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে দ্বিতীয় বারের মত প্রথম তেজস্ক্রিয় জ্বালানি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর পর ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে আনা হয়। প্রথমবারের মতই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তেজস্ক্রিয় জ্বালানি সড়কপথে রূপপুরে আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি চালান দেশে আসবে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম। ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,...
আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী থানা প্রতিনিধ :
শুক্রবার সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানি বাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান নাগরিকরা স্বাগত জানান। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে দ্বিতীয় বারের মত প্রথম তেজস্ক্রিয় জ্বালানি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর পর ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে আনা হয়। প্রথমবারের মতই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তেজস্ক্রিয় জ্বালানি সড়কপথে রূপপুরে আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি চালান দেশে আসবে।
গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম।
ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।