ঢাকাWednesday , 14 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে ফ্যামিলি কার্ড খানা জরিপ তথ্য ভান্ডার উপলক্ষে-১৫টি ট্যাব বিতরণ।

দেশ চ্যানেল
October 14, 2026 12:11 pm
Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ফ্যামিলি কার্ড খানা জরিপ তথ্য ভান্ডার উপলক্ষে-১৫টি ট্যাব বিতরণ করা হয়েছে। রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে রৌমারী উপজেলা সমাজসেবার উদ্যোগে ১জন সুপারভাইজার এবং ১৪ জন তথ্য সংগ্রহকারীদের হাতে ১৫টি ট্যাব তুলে দেওয়া হয়েছে।বুধবার সকাল ১০ টার দিকে রৌমারী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে এসব আধুনিক ডিজিটাল ট্যাব তুলে দেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান।এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা সমাজসেবা অফিসার ড: মো. গোলাম সারওয়ার, রৌমারী উপজেলা সমাজসেবা কার্যালয় এফএস মোঃ আব্দুল্লাহ হেল কাফী, রৌমারী উপজেলা সমাজসেবা কার্যালয় এর ইউনিয়ন সমাজকর্মী জাহিদুল ইসলাম, রৌমারী উপজেলা সমাজসেবা কার্যালয় এর সমাজকর্মী তানজিনা ইয়াছমিন।অনুষ্ঠানে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান জানান, তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ইতিপূর্বে ফ্যামিলি কার্ড নির্দেশিকা এবং খানা তথ্য ভান্ডার প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রাহকারীদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। মাঠকর্মীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবের মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডাটাবেজে ইনপুট দেবেন। পুরো প্রক্রিয়ার সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নেটওয়ার্ক অপারেশন সেন্টার (NOC) স্থাপন করা হয়েছে এবং যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে পিএমটি (PMT) পদ্ধতিতে।তিনি আরও জানান, চলতি অর্থবছরে নতুন ৪০ লাখ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের সব যোগ্য নারী পরিবার প্রধানকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST