ঢাকাSaturday , 26 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের পদত্যাগের ঘোষণা।

দেশ চ্যানেল
September 26, 2026 1:04 pm
Link Copied!

লোহাগড়া প্রতিনিধি:নড়াইল

নড়াইলের লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ। একই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মৃত সৈয়দ আবুল কালাম আজাদের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। এসব কারণে তিনি স্বেচ্ছায় ও কারও প্ররোচনা ছাড়াই আওয়ামী লীগসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তার নামের পাশে উল্লেখ থাকা পদ থেকেও তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

.সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং স্বেচ্ছায় নেওয়া। ভবিষ্যতে তিনি আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST