সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন ফৌজিয়া বেগম।
মোঃ মশিউর রহমান সুমন। সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামে এক নারী। মা ও চার শিশু সবাই সুস্থ রয়েছেন। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। শিশু চারটির বাবার নাম রুহুল আমিন। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে। একসঙ্গে চার সন্তান সুস্থভাবে জন্ম নেওয়ায় বাবা-মা দুজনেই অনেক খুশি। সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা মিনহাজ ফয়সাল জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা. রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক...
মোঃ মশিউর রহমান সুমন।
সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামে এক নারী। মা ও চার শিশু সবাই সুস্থ রয়েছেন।
গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
শিশু চারটির বাবার নাম রুহুল আমিন। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে। একসঙ্গে চার সন্তান সুস্থভাবে জন্ম নেওয়ায় বাবা-মা দুজনেই অনেক খুশি।
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা মিনহাজ ফয়সাল জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা. রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়।
বর্তমানে শিশু চারটি ও তাদের মা ফৌজিয়া বেগম সুস্থ আছেন বলে জানিয়েছে উইমেন্স হাসপাতাল কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।