ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৪‘শ বছরের ঐতিহ্য পোড়াদহের মাছের মেলা-

দেশ চ্যানেল
February 14, 2024 5:30 pm
Link Copied!

মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি –

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বগুড়ার গাবতলী ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী ও জামাই মেলা আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। তবে রীতি অনুযায়ী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বউ মেলা।

জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ মেলায় এসে ক্রয়-বিক্রয় করেছে। উপভোগ করেছে নানা ধরনের বিনোদন ও খেলা। মেলায় বিক্রি হয়েছে কয়েক হাজার মন মাছ ও মিষ্টি। মাছের দাম কিছুটা চড়া হলেও বিক্রি হয়েছে বড় বড় চিতল, ভেউস, বোয়াল, রুই ও কাতলা’সহ বিভিন্ন প্রজাতির দেশী-বিদেশী মাছ। হিন্দু-মুসলমান-পুরুষ-নারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নেমে ছিল ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায়। তবে মেলায় বাঘাইড় মাছ না পাওয়া গেলেও দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির বড় বড় অসংখ্য মাছ ছিল।

এরমধ্যে মেলায় ভেউস মাছ কেজি প্রতি বিক্রি করা হয় ১হাজার ৫শ থেকে ২হাজার টাকা, পাখিমাছ প্রতি কেজী বিক্রি হয়েছে ১৫শত থেকে ২হাজার টাকা, বোয়াল মাছ কেজি প্রতি বিক্রি হয়েছে ৭শ থেকে ১হাজার ৫শ টাকা, রুই মাছ প্রতি কেজি বিক্রি করা হয় ৮শ থেকে ১হাজার টাকা, কাতলা মাছ কেজি প্রতি বিক্রি করা হয় ৮শ থেকে ৯শ টাকা, ব্লাক-কাপ প্রতিকেজী ৭শ থেকে ৯শত টাকা, ব্রি-কেট প্রতিকেজী ৬শত থেকে ৮শত টাকা, গ্লাস-কাপ প্রতিকেজী ৫শত থেকে ৮শত টাকা।

এছাড়া বিভিন্ন রকমের মাছ নানা মূল্যে বিক্রি করা হয়েছে। শেষ পর্য়ন্ত ১ থেকে ২কোটি টাকার মাছ বিক্রি আশা করছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সন্ন্যাসী পূজা উপলক্ষে ৪শত বছরের পুরানো এ মেলায় ছিল প্রশাসনের কঠোর নজরদারী। মেলায় প্রসিদ্ধ হলো বড় বড় মাছ, হরেক রকম মিষ্টি, কাঠ বা ষ্ট্রীল র্ফানিচার, বড়ই (কুল) ও কৃষি সামগ্রী বিভিন্ন আসবাবপত্র এবং খাদ্য দ্রব্য হাট-বাজার ন্যায় কেনা-বেচা করা হয়।
এছাড়া বিনোদন মূলক ছিল সার্কাস, মোটর সাইকেল খেলা, নৌকা খেলা ও নাগোরদোলা এবং শিশুদের জন্য দোলনা।

মেলার পরিচালক ও মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল জানান, প্রশাসন ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শান্তিপূর্নভাবে মেলা সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা জানান, সকলের সার্বিক সহযোগিতায় মেলাটি অত্যান্ত শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রতিবছরে ন্যায় এবারও পোড়াদহ মেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল। অপরদিকে, পোড়াদহ মেলা শেষে আজ বৃহস্পতিবার মহিষাবানে বউ মেলা অনুষ্ঠিত হবে।

শুধু তরুণী- মেয়ে-স্ত্রীদের জন্যই হবে এই ‘বউ মেলা’। এই মেলায় পুরুষদের প্রবেশ নিষেধ থাকায় তরুণী-গৃহবধু সব বয়সের মেয়েরা স্বাদছন্দে মতে কেনাকাটা করবে। প্রায় ২৫বছর পূর্বে থেকে ‘বউ মেলা’ হয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST