ঢাকাThursday , 15 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল চালকদের মাঝে হাইওয়ে পুলিশের হেলমেট বিতরণ।

দেশ চ্যানেল
February 15, 2024 6:49 am
Link Copied!

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় আজ সকাল ১১টায় বোদা বাইপাস মোড়ে হাইওয়ে থানা এলাকায় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়। এসময় চালক দের গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের
কুফল সম্পর্কে অবিহিত করা হয়, এ সময় হাইওয়ে থানার ওসি মোঃ শরিফুল ইসলাম মোটরসাইকেল চালক এবং যাত্রীদের উদ্দেশ্যে বলেন,বৈধ ড্রাইভিং লাইসেন্স হেলমেট বিহীন গাড়ি চালানো যাবে না,মোটরযান আইন মটর যান সাইন এবং হাইওয়ে মেনে চলুন,উক্ত সময় তিনজন হেলমেট বিহীন চালকের মাঝে সুলভ মূল্যে হেলমেট বিতরণ করা হয়, নগর কুমারী বাসিন্দা মোহাম্মদ দীপু গণমাধ্যম কর্মীদের জানান আমার হেলমেট ছিল না বোদা থানা হাইওয়ে পুলিশ কর্তৃক সুলভ মূল্যে হেলমেট পেয়ে আমি অনেক খুশি।বোদা বাইপাস মোড়ে নাসিব মটরস এর পরিচালক মোহাম্মদ মজিবুল ইসলাম বলেন মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকার কারণে নানা রকম দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে, তাই সকল মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার করার অনুরোধ জানান। বোদা বাইপাস মোরে ত্রি হুইলার, সি এন জি,লেগুন সহ বিভিন্ন নিষিদ্ধ গাড়ি মহা সড়কে চলচলরত আইন অমান্যকারীদের উদ্যেশে মাইকিং করে সতর্ক করছেন। বোদা হাইওয়ে পুলিশ এ সময় আইন মান্যকারী চালকদের স্বচেতন মুলক কিছু নির্দেশনা দেওয়ার পর সড়কে আইন মান্যকারীদের ফুলের শুভেচ্ছা সহ খাবার পানিও নাস্তার ব্যবস্থা করে বিতরণ করেন

এ সময় উপস্থিত ছিলেন বোদা হাইওয়ে পুলিশের এস আই মোঃ আসরাফুল আলম
সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন এবং সকল গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, গাড়ি চালানোর সময় হেট ফোন ব্যবহার করবেন না,গতিশীমা লংঘন করে গাড়ি চালাবেন না, একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না,
বিশেষ ভাবে গণমাধ্যম কর্মীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST