হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।। বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে একটি মসজিদ রাতের আধাঁরে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২১(নভেম্বর) বৃহষ্পতিবার দিবাগত রাত্রের কোনো একসময়ে দুর্বৃত্তরা এই কাজটি করে। খোঁজ নিয়ে জানাগেছে মসজিদের ওই জমি নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। তবে স্হানীয়দের দাবী জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে একটি মসজিদ ভেঙ্গে ফেলা আদৌ ঠিক হয়নি। দীর্ঘ ৭ বছর ধরে ওই মসজিদটিতে স্থানীয়রা নামাজ আদায় করেছেন বলে মসজিদের প্রতিষ্ঠতা মাষ্টার হাফিজুর রহমান জানান। খবর পেয়ে স্হানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং বাগেরহাট ইমাম পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্হল পরিদর্শন করেছে। বাগেরহাট ইমাম পরিষদের সভাপতি মাও:রুহুল আমিন ও সেক্রেটারী মোহাম্মাদ উল্লাহ আরেফি ব্যাপারে ক্ষোভ প্রকাশের...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে একটি মসজিদ রাতের আধাঁরে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২১(নভেম্বর) বৃহষ্পতিবার দিবাগত রাত্রের কোনো একসময়ে দুর্বৃত্তরা এই কাজটি করে। খোঁজ নিয়ে জানাগেছে মসজিদের ওই জমি নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। তবে স্হানীয়দের দাবী জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে একটি মসজিদ ভেঙ্গে ফেলা আদৌ ঠিক হয়নি। দীর্ঘ ৭ বছর ধরে ওই মসজিদটিতে স্থানীয়রা নামাজ আদায় করেছেন বলে মসজিদের প্রতিষ্ঠতা মাষ্টার হাফিজুর রহমান জানান। খবর পেয়ে স্হানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং বাগেরহাট ইমাম পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্হল পরিদর্শন করেছে। বাগেরহাট ইমাম পরিষদের সভাপতি মাও:রুহুল আমিন ও সেক্রেটারী মোহাম্মাদ উল্লাহ আরেফি ব্যাপারে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান মসজিদ ভাঙ্গার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।