মাদারগঞ্জের ৬নং আদারভিটায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে সবাই মিলে চলো যাই গ্রাম আদালতে এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জের ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদ মিলনায়তন ভবনে বৃহস্পতিবার দুপুর ১টার সময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুল ইসলাম খালেক উপজেলা সমাজসেবা অফিসার মাদারগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম।উপজেলা কো-অর্ডিনেটর মাদারগঞ্জ , ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্য বৃন্দ , স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ , মসজিদ মাদরাসা ঈমামগন,সাংবাদিক ও বাংলাদেশ...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে সবাই মিলে চলো যাই গ্রাম আদালতে এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জের ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদ মিলনায়তন ভবনে বৃহস্পতিবার দুপুর ১টার সময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুল ইসলাম খালেক উপজেলা সমাজসেবা অফিসার মাদারগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম।উপজেলা কো-অর্ডিনেটর মাদারগঞ্জ , ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্য বৃন্দ , স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ , মসজিদ মাদরাসা ঈমামগন,সাংবাদিক ও বাংলাদেশ গ্রাম পুলিশবাহিনী সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় গ্রাম আদালত সম্পর্কে বিভিন্ন সুবিধা আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।