নড়াইল ডিবি পুলিশের অভিযানে ৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল ওরফে জিয়াউর শেখ (৩৮) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে কালিয়া থানার পুরুলিয়া গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর পৌরসভাধীন চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল ওরফে জিয়াউর শেখ (৩৮) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে কালিয়া থানার পুরুলিয়া গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর পৌরসভাধীন চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।