পাঁচবিবি সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি।
জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও অ্যামপোল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনস্থ হাটখোলা বিওপির সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৬৮ বোতল ফেনসিডিল ও ৯৮০ পিস অ্যামপোল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা। হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোঃ আলাউদ্দিন জানান, সীমান্তের মেইন পিলার ২৮১-এর ৫ সাব-পিলার এলাকা দিয়ে মাদক চোরাকারবারীরা দেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছিল। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে চোরাকারবারিদের ধাওয়া করে।...
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও অ্যামপোল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোর রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনস্থ হাটখোলা বিওপির সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৬৮ বোতল ফেনসিডিল ও ৯৮০ পিস অ্যামপোল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা।
হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোঃ আলাউদ্দিন জানান, সীমান্তের মেইন পিলার ২৮১-এর ৫ সাব-পিলার এলাকা দিয়ে মাদক চোরাকারবারীরা দেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছিল। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে চোরাকারবারিদের ধাওয়া করে। তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা মাদক ফেলে পালিয়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।