ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। আজ সোমবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়ার দিঘীর পাড়ে এসে শেষ হয়।পরে ঐতিহ্যসম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ-উল আরেফীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ডাসার সরকারি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান,ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে।
আজ সোমবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়ার দিঘীর পাড়ে এসে শেষ হয়।পরে ঐতিহ্যসম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ-উল আরেফীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ডাসার সরকারি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান,ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ প্রমুখ ।
এছাড়াও স্কুল- কলেজের শিক্ষক ,শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।