টাঙ্গাইলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার।
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, রামরুর জেলা কো-অর্ডিনেটর নাজমা বেগম, আরপিডিও নির্বাহী পরিচালক রওশনারা লিলি, প্রবাসী হাবিবুর রহমান প্রমুখ।...
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, রামরুর জেলা কো-অর্ডিনেটর নাজমা বেগম, আরপিডিও নির্বাহী পরিচালক রওশনারা লিলি, প্রবাসী হাবিবুর রহমান প্রমুখ।
সেমিনারে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।