সত্যের তূর্য বাজে আজি, মিথ্যা হোক লজ্জিত কলম হাতে জেগে উঠেছি, অন্যায় হোক পরাজিত! রক্ত-জ্বলা সাহস নিয়ে করি খবরের অভিযাত্রা দেশ চ্যানেল আজ জনতার কণ্ঠ-সত্যেরই জয়যাত্রা! অনলাইন ঢেউ, ডিজিটাল স্রোত-খবর ছুটে যায় শহর -গ্রাম, মাঠ-ঘাট পেরিয়ে সত্যের আলো ছড়ায়! ঝড়ের রাতে, রোদের দিনে, ক্লান্তি জানে না প্রাণ দেশ চ্যানেলের পথচলায় জেগে ওঠে নতুন গান! পাঁচটি বছর পূর্ণ হলো গর্বের উল্লাসধ্বনি সত্যের পথে চলতে গিয়ে হারাইনি ন্যায়ের বাণী! তুহিন হোসেনের নেতৃত্বে আজ দৃপ্ত কলমের সুর দেশ চ্যানেল মানেই সততা- বাংলার আস্থার নূর! মিথ্যার মুখোশ ছিঁড়ে ফেলি, সত্য বলি বজ্রকণ্ঠে অন্যায়ের সাথে যুদ্ধ করি, ন্যায়ের পতাকা রথে! পাঁচ বছর...
সত্যের তূর্য বাজে আজি, মিথ্যা হোক লজ্জিত
কলম হাতে জেগে উঠেছি, অন্যায় হোক পরাজিত!
রক্ত-জ্বলা সাহস নিয়ে করি খবরের অভিযাত্রা
দেশ চ্যানেল আজ জনতার কণ্ঠ-সত্যেরই জয়যাত্রা!
অনলাইন ঢেউ, ডিজিটাল স্রোত-খবর ছুটে যায়
শহর -গ্রাম, মাঠ-ঘাট পেরিয়ে সত্যের আলো ছড়ায়!
ঝড়ের রাতে, রোদের দিনে, ক্লান্তি জানে না প্রাণ
দেশ চ্যানেলের পথচলায় জেগে ওঠে নতুন গান!
পাঁচটি বছর পূর্ণ হলো গর্বের উল্লাসধ্বনি
সত্যের পথে চলতে গিয়ে হারাইনি ন্যায়ের বাণী!
তুহিন হোসেনের নেতৃত্বে আজ দৃপ্ত কলমের সুর
দেশ চ্যানেল মানেই সততা- বাংলার আস্থার নূর!
মিথ্যার মুখোশ ছিঁড়ে ফেলি, সত্য বলি বজ্রকণ্ঠে
অন্যায়ের সাথে যুদ্ধ করি, ন্যায়ের পতাকা রথে!
পাঁচ বছর নয়;শুরু মাত্র, সামনে বহুদূর
দেশ চ্যানেল থাকবে যুগ যুগ ধরে সত্যের অমল নূর!
লেখক: মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।