ঢাকাFriday , 19 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণা, সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নওশাদ জমির।

দেশ চ্যানেল
June 19, 2026 5:47 pm
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

শুক্রবার (১৯ জুন) বিকেলে আধুনিক পঞ্চগড় সদর হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় আমরা পঞ্চগড়বাসীর কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আজও আমি সেই অঙ্গীকারে অটল। আমি দৃঢ়ভাবে বলতে চাই, ইনশাআল্লাহ পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ হবেই।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে জেলায় একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ পাবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীসেবা, অবকাঠামোগত পরিস্থিতি ও হাসপাতালের পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয়দের মতে, মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠিত হলে পঞ্চগড়ে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জেলার মানুষ উন্নত চিকিৎসা সুবিধা লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST