রামপালের বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরির মামলায় গ্রেপ্তার ২
হারুন শেখ রামপাল প্রতিনিধি। বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরির মামলার দুই পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন—বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের নিজাম ফকিরের ছেলে সোহাগ (৩০) ও রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের মৃত আবু জাফর শেখের ছেলে মো. রাসেল শেখ (২২)। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে ওসি এস এম আশরাফুল আলম জানান, গতরাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি মামলার দুই পলাতক আসামি কে অভিযান...
হারুন শেখ রামপাল প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরির মামলার দুই পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন—বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের নিজাম ফকিরের ছেলে সোহাগ (৩০) ও রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের মৃত আবু জাফর শেখের ছেলে মো. রাসেল শেখ (২২)।
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে ওসি এস এম আশরাফুল আলম জানান, গতরাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি মামলার দুই পলাতক আসামি কে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।